Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২২ , ৯:১১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৭, ২০২২, ৯:১১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নকল ও নিষিদ্ধ পণ্য সামগ্রী বিক্রি করার দায়ে ৩ প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
রোববার (১৭ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চগড় সদরের পৌরবাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। অভিযান সূত্রে জানা যায়, বিকেল থেকে পঞ্চগড় সদরের বিভিন্ন বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এদিকে অভিযানটি পৌরবাজার এলাকায় গেলে অভিযানে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী পাওয়া যায় ৩ প্রতিষ্ঠানে। এসময় নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রয় করার অপরাধে ফারুক স্টোরকে ৩ হাজার টাকা, পিয়ার ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও মেসার্স সুলফ বিতানকে ২ হাজার টাকাসহ মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়।

Post Views: 537

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত