ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রয় করার অপরাধে ৪ প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, সকাল থেকে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় তেঁতুলিয়া সদর বাজারে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী এবং আমদানি-কারক বিহীন বিদেশী পণ্য বিক্রয়ের দায়ে ৪৫ ধারায় সীমান্ত কসমেটিকসকে ২ হাজার, মনজু কসমেটিকসকে ২ হাজার, রুফাইদা কসমেটিকসকে ২ হাজার ও ভাই ভাই কসমেটিকসকে ১ হাজারসহ ৪ প্রতিষ্ঠাকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত