ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে নিরীক্ষা নির্দেশনা পালন এবং অনিষ্পন্ন বিষয়াদি নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়, দপ্তরসমূহ এবং অডিট বিভাগের ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে দপ্তর প্রধানগণ এবং অডিট অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ এ সভায় অংশ নেন। সভায় দপ্তরভিত্তিক আলোচনা শেষে সকল দপ্তরকে নিরীক্ষা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং অমীমাংসিত বিষয়াদি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত