Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা নাগরিক আটক

প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২২ , ৪:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২১, ২০২২, ৪:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। এর আগে রাত ৮টার দিকে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। আটককৃতরা হলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭নং ক্লাস্টারের মো. ইসহাক (৮০) ও ছকিনা খাতুন (৬৫)। ৮নং ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২)। ৭৪নং ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর কলিম (৩) ও নূর কায়দা (১)। ৫৯নং ক্লাস্টারের জুবায়ের (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মো. জানায়েত (৮), আমেনা বেগম (০৬) ও খালিমা সাহরি (১৮মাস)। ৫৮নং ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪) মো.আমিন (২২) (৭ মাস পূর্বে আসছে)। ৬৯নং ক্লাস্টারের কালিম (২০) ও রিফা মনি (৪ মাস)। ৭৩নং ক্লাস্টারের আরফা বেগম (২১) ও আনে (২)। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রমজান আলী বলেন, বুধবার দুপুরের দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্রগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশ্যে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Post Views: 466

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত