Print

Broadcasting News Corporation

মৌলভীবাজারে বাংলাদেশ হিন্দু মহাজোটের মানববন্ধন

প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২২ , ৬:৩২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৩, ২০২২, ৬:৩২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের চৌমোহনা চত্বরে সংগঠনের সভাপতি জ্যোতির্ময় চক্রবর্তী লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা ডা. অসীম চৌধুরী, ডাঃ মলয় চন্দ্র, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী চিনু রঞ্জন তালুকদার, নির্বাহী সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, কাজল মালাকার, বাবুল দেব, রিপন চক্রবর্তী প্রমুখ। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট, মৌলভীবাজার জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন। বক্তারা জানান- নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, লোহাগাড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নসহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। জরুরী ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Post Views: 573

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত