Print

Broadcasting News Corporation

জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে আইসিটি বিভাগের বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ অর্জন

প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৫, ২০২২, ৬:১৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ দলগতভাবে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মের জন্য এই পদক প্রদান করা হয়। এ উপলক্ষ্যে এক অবহিতকরণ সভা ঢাকায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগ ও এর অধীন দপ্তর এবং সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দেশে বিভিন্ন আইসিটি অবকাঠামো গড়ে তোলার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল বাংলাদেশের গর্বের ও সক্ষমতার নিদর্শন উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে কিভাবে জীবন সহজ করা যায় সুরক্ষা প্ল্যাটফর্ম তারই উৎকৃষ্ট প্রমাণ। প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির প্রয়োজনীয়তা ও ডিজিটাল বাংলাদেশের সফলতা সুরক্ষার মাধ্যমে সহজেই দেশের মানুষ অনুধাবন করতে পেরেছে। এছাড়া দেশ বিশ্বের কাছে একটি আত্মনির্ভশীল, টেকসই ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রকাশ পেয়েছে। তিনি নতুন নতুন উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ভিশন ৪১ তথা উন্নত, টেকসই, সাশ্রয়ী, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরে প্রতিমন্ত্রী ও বিভাগের সিনিয়র সচিব সুরক্ষা টিমের নিকট ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ হস্তান্তর করেন।

Post Views: 638

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত