Print

Broadcasting News Corporation

সকল প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হবে:পরিবেশমন্ত্রী

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২২ , ৯:০১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২২, ৯:০১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সকল প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হচ্ছে। যাদের জমি বা গৃহ কিছুই নাই, কোনো উপজেলায় খাসজমি না থাকলেও প্রয়োজনে জমি অধিগ্রহণ করে তাদের পুনর্বাসন করা হবে। সরকারের এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে আর কোনো মানুষ গৃহহীন থাকবে না। মুজিববর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির পরিবারকে শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে বুধবার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্টেকহোল্ডারদের সাথে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভায় ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, পুনর্বাসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের মতামতকে বিবেচনায় নিতে হবে। কোনো পরিবারের স্থায়ী ঠিকানা হতে দূরে কোথাও পুনর্বাসিত হতে না চাইলে তাদের ইচ্ছার বিরুদ্ধে পুনর্বাসন করা যাবে না। শুধু উপজেলায় সরকার নির্ধারিত যেকোনো স্থানে স্বেচ্ছায় পুনর্বাসিত হতে ইচ্ছুকদের পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে। মন্ত্রী এসময় যাদের একেবারেই ভূমি বা গৃহ কিছুই নাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য টাস্কফোর্স কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।
উল্লেখ্য, মুজিববর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বড়লেখা উপজেলার ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির ৪৩৫টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ২৪৬টি পরিবারকে ইতোমধ্যে পুনর্বাসিত করা হয়েছে। অবশিষ্ট ১৮৯টি পরিবারকে পুনর্বাসনের প্রক্রিয়া চলমান আছে।

Post Views: 444

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত