Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে সীমান্ত থেকে মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২২ , ৩:২৬ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২, ৩:২৬ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে ৫৪৩ বোতল ফেনসিডিল, ৬০ লিটার চোলাই-মদ, ৬১৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৮৩ কেজি বিড়ির পাতা, ৩২ কেজি বিড়ির তামাকসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে বিজিবি। বুধবার (৭সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে কেউ আটক হয়নি। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কামালরপুর সীমান্তের শিয়ালমারা গ্রামে অভিযানে ৬০ লিটার চোলাই-মদ, ১টি জারিকেন, ৩টি এলুমিনিয়াম পাতিল ও ২ কেজি চিনি জব্দ হয়। এর আগে ভোর ৪টার দিকে চৌকা সীমান্তের পারচৌকা নামক স্থানে অভিযানে ৬১৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৮৩ কেজি বিড়ির পাতা ও ৩২ কেজি বিড়ির তামাক জব্দ হয়। এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে সোনামসজিদ সীমান্তের শ্মশানঘাট নামক স্থানে অভিযানে ৫৪৩ বোতল ফেনসিডিল জব্দ হয়।
নিজস্ব তথ্যের ভিত্তিতে চালানো এসব অভিযানের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Post Views: 534

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত