
আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নে ধুলাউরি বাজারে বুধবার সকালে অভিযান চালিয়ে মেসার্স আক্তারুল ট্রেডার্সের প্রোপাইটর আক্তারুজ্জামান নামে এক জনকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা এবং অবৈধ বালাইনাশক বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের জাহাঙ্গীর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৪০ ধারায় এই দণ্ড প্রদান করেন। এসময় সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরাম ও উপ-সহকারী কৃষি অফিসারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকদের ভেজাল বালাইনাশক এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি না করার জন্য সচেতন করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত