Print

Broadcasting News Corporation

নদী গবেষণা ইনস্টিটিউটকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২৪ , ৪:০৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৪, ২০২৪, ৪:০৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী গবেষণা প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কার্যক্রমগুলোকে বিশ্বমানের করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার যে মহা-পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে নদী গবেষণা ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মন্ত্রী বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও তৎপরতা আরো বৃদ্ধি করতে হবে এবং দেশকে সকল দিক থেকে সফলভাবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করে করতে হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা বক্তব্য রাখেন।।

Post Views: 397

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত